রাজধানীর বালুরমাঠ বস্তিতে আগুন

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৩:৫১

রাজধানীর তুরাগের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. সাহাদাত জানান, রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের বালুরমাঠ বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

ইত্তেফাক/জেডএইচডি