বেতাগীতে জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:১২

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে সুবির হাওলাদার।

গত ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় পরীক্ষা শেষে সে আর গ্রামের বাড়ি পুটিয়াখালী ফিরে যায়নি। তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে গত বৃহস্পতিবার পর্যন্ত কোনো সন্ধান পায়নি। সুবিরের পিতা সুভাষ হাওলাদার শোকাহত কণ্ঠে বলেন, আমার ছেলের কারো সাথে বিরোধ ছিল না।

 পারিবারিক সূত্রে জানা যায় জেএসসি’র শেষের দুই বিষয় গত ১৪ নভেম্বর হিন্দু ধর্ম শিক্ষা ও ১৫ নভেম্বর  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় সে অংশগ্রহণ করেনি। এ ব্যাপারে নিখোঁজ সুবিরের বাবা সুভাষ চন্দ্র হাওলাদার গত বুধবার বেতাগী থানায় একটি জিডি করেন।