ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিহীন ব্রেক্সিট করা হলে ব্রিটেনের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এছাড়া ইইউ’র সঙ্গে বাণিজ্যও বাধাগ্রস্ত হবে। খুচরা ব্যবসায়ীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। খুচরা ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সংগঠনটি আগেই চুক্তিহীন ব্রেক্সিট নিয়ে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে। তারা আশংকা করছে, চুক্তিহীন ব্রেক্সিটে বন্দরগুলোতেও ঝামেলার সৃষ্টি হবে। বিশেষ করে খাবারের দাম বেড়ে যাবে। এদিকে ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে’র দ্বিতীয় প্রস্তাব নিয়ে আজ পার্লামেন্টে ভোটাভুটি হবে। এই ভোটে পরাজয় হলে দেশটিতে বিভক্তি বাড়বে বলে আশংকা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, প্রধানমন্ত্রী থেরেসা মে কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এর আগের ভোটে থেরেসা মে’র প্রস্তাব নাকচ হয়ে যায়। - রয়টার্স
