নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৫৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক গুজিশহর উচ্চবিদ্যালয়, ডাকঘর: বাহাদুরপুর, উপজেলা: নিয়ামতপুর, নওগাঁয় সৃষ্টপদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর আবশ্যক। যোগ্যতা :কারিগরি শিক্ষাবোর্ড হতে তিন বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষাবোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান; এইচএসসি/ সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনের একটির বেশি তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা ৩৫ বছর, বেতন স্কেল-গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-। রূপালী ব্যাংক নিয়ামতপুর শাখা, নওগাঁ, হিসাব নম্বর-২২৮ এর অনুকূলে ৫০০/= টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে ।-প্রধান শিক্ষক             সিকে-৪৬৬

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক ডি.এস.এ উচ্চ বিদ্যালয়, গ্রাম-উত্তর দেলুয়া, পোস্ট ও উপজেলা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জের জন্য একজন সহকারী গ্রন্থাগারী কাম-ক্যাটালগার পদে শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীকে তিনশত টাকার পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক         সিকে-৪৬৭