সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের তদন্ত করতে তুরস্কে পৌঁছেছে জাতিসংঘের একটি তদন্ত দল। তদন্ত দলের সদস্যরা তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশাধিকার চাইলেও সৌদি আরব গতকাল পর্যন্ত সাড়া দেয়নি। গতকাল সোমবার তদন্ত দলের সদস্যরা ইস্তাম্বুলে পৌঁছান। তুর্কি সরকারের আমন্ত্রণেই তারা সেখানে যান। দলের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যাগনেস কাল্লামার্ড। দলটি এক সপ্তাহ তুরস্কে অবস্থান করবে। গত বছরের ২ অক্টোবর খাশোগিকে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। তার মৃতদেহও পাওয়া যায়নি। -বিবিসি
