পাকিস্তানে ব্লাসফেমি মামলায় খ্রিস্টান নারী আসিয়া বিবিকে মুক্তি দিয়েছিল দেশটির আদালত। কিন্তু সেই রায় এখন পুনর্বিবেচনার করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ব্লাসফেমি মামলায় আট বছর কারাগারে কাটিয়ে গত বছরের অক্টোবরে খালাস পান আসিয়া বিবি। তাকে খালাস দেওয়ার পর পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়। পরে সরকারের আশ্বাসে বিক্ষোভ থামে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হবে। পাকিস্তানে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। -আল জাজিরা
