পুতিন ঘনিষ্টের তিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০০:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ট ধনকুবের ওলেগ ডেরিপাস্কার তিনটি কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে, অ্যালুমিনিয়াম কোম্পানি ইউএস রুসাল, এন প্লাস গ্রুপ এবং জেএসসি ইউরোসিবএনারগো। ডেরিপাস্কা কোম্পানি তিনটির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ডেরিপাস্কার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন। ডেমোক্র্যাটরা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার দাবি জানিয়েছিলেন। - সিএনএন