ফকিরাপুলে তরুণীর লাশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০০:৫৯

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অপরা আক্তার লুসি (২৪)। গতকাল সোমবার বিকেলে ফকিরাপুলের একনম্বর গলিতে তার লাশ পড়েছিল। ভবনের ওপর থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কেউ লাশ ফেলে দিতে দেখেননি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাপুলের একনম্বর গলিতে ঢোকার মুখে আটতলা ও পাঁচতলা দু’টি ভবন রয়েছে। এই দুটি ভবনের মধ্যে ফাঁকা জায়গায় গতকাল বিকেলে তরুণীর লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।