কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৩ দিন পর সেচ করা পুকুরের গর্ত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার জোড্ডা পুর্ব ইউনিয়নের জোড্ডা মিয়াজি বাড়ীর পার্শ্ববর্তী সেচ করা একটি পুকুরের গর্তের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত এনামুল হকের (৬০) শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি খুন হয়েছেন। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ হন।
সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে অবস্থান করছেন। বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনারস্থল থেকে লাশ উদ্ধার প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের কাজ চলছে।
ইত্তেফাক/এসজেড
