বিজ্ঞানময় পবিত্র মাহে রমজান

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৩৬

  মো. তামিম সিফাতুল্লাহ

 

রোজা রাখলে মহান আল্লাহ তায়ালার অশেষ নৈকট্য লাভ করা যায় এবং এর সঙ্গে রয়েছে শারীরিক ও মানসিক নানান উপকারিতা। রোজার উপকারিতা সম্পর্কে আজ থেকে ১৪০০ বছর আগেই পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন। আল্লাহ তায়ালা সুরা আল বাকারার ১৮৪ নম্বর আয়াতের শেষ দিকে বলেন, অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো, তবে তা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। আমরা হয়তো জাপানিজ বিজ্ঞানী ইয়োশিনোরি ওহশেমির কথা শুনেছি, যিনি ২০১৬ সালে রোজা বা উপবাস নিয়ে গবেষণার ফলে নোবেল ও পুরস্কার অর্জন করেছেন। তিনি অটোফেজি নামক তত্ত্ব আবিষ্কার করেন এই রোজা নিয়ে গবেষণার ফলেই। তাহলে এই অটোফেজি কী? অটোফেজি হলো একটি গ্রিক শব্দ, এটি অটো ও ফেজেইন হতে আগত, যার বাংলা অর্থ আত্মভক্ষণ। আমাদের শরীরের কোষগুলো সারা দিন খাদ্য না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় শরীরের মৃত, অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক কোষগুলোকে ভক্ষণ করে। এটি একটি নির্দিষ্ট মাধ্যমে তথা রোজা রাখার ফলেই ঘটে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে শরীরে নতুন কোষ সৃষ্টি করে। বিজ্ঞানী ইয়োশিনোরির গবেষণা হতে দেখা যায় মানবদেহে ৩০ শতাংশ প্রোটিন সঠিকভাবে সংশ্লেষিত হতে পারে না। ফলে এদেরকে ধ্বংস বা শরীর থেকে অন্য উপায়ে কাজে লাগানো প্রয়োজন। যদি এই প্রোটিনগুলো সঠিকভাবে সংশ্লেষিত হতে না পারে, তবে মানবদেহে নানা রোগ দেখা দিতে পারে আর এই প্রোটিনগুলো ধ্বংস বা কাজে লাগানো যায় এই রোজা রাখা তথা দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে এবং এর ফলে মানবদেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হতে পারে না। ফলে ক্যানসার হতে রক্ষা পাওয়া যায়। রোজার উপকারিতাগুলো হলো :১) রোজার প্রভাবে মস্তিষ্কের সক্রিয় কোষ মৃত কোষকে খেয়ে ফেলে এবং মস্তিষ্ককে সুরক্ষা দেয়, তথা, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। ২) রোজা হার্টের রোগের জন্য উপকারী, কেননা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরে উচ্চ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। ফলে হূদেরাগে আক্রান্তের আশঙ্কা কম থাকে। ৩) রোজা রাখার ফলে হজম প্রক্রিয়া দীর্ঘসময় বিশ্রাম পায় এবং দেহে টক্সিন পদার্থগুলো ধ্বংস হয়, ফলে পাকস্থলীর প্রদাহ সেরে যায়। ৪) রোজা রাখার ফলে ব্লাড সুগার হ্রাস পায়, ফলে ডায়াবেটিক রোগীদের উপকার লক্ষণীয়। ৫) শরীরের ওজন বেশি থাকলে তথা স্থূলতা থাকলে তা দূর হয় ইত্যাদি।

lলেখক :শিক্ষার্থী  মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী