পরিতোষ বাবলু
আমাদের পোষাপাখি নাম তার লাকি
মাকে ডাকে, মামণি কখনো বা কাকি!
ঠিক ভোর পাঁচটায়—ঘুম থেকে উঠে
যেতে চায় উড়ে দূরে নিমতলী ছুটে।
সকালের নাস্তায়—নিমপাতা খেতে চায়
পেতে চায় নলেনের গুড়,
পাখিটাও জানে বুঝি ভৈরবী সুর?
সুর তোলে ভোর বেলা গান জানে বিশটি
বাবা বলে লাকিটার কণ্ঠ কী মিষ্টি!
তবু কেন পাখিটার? আসমানে দৃষ্টি।
মা’র সাথে হেসে খেলে করে রঙ-ঢঙ
পাখিটার গায়ে জানো? পতাকার রঙ।
