মামুন অপু
সেদিন ঘুমের ভেতর নিজের শরীরের ঘ্রাণে প্রাণ ভরে ওঠে
আড়মোড়া দিয়ে পাশ ফিরে শুই
আহা! কী দারুণ সুগন্ধ!
বুকের আসমানে ফুটে শুভ্র শিরীষ
নুয়ে থাকা থোকা থোকা স্বপ্ন
ধানের দুধে ভরে যায় চিটে ইচ্ছেগুলো
প্রবল অনুভবে জেগে ওঠে হূিপণ্ডের বায়োলিন
খুঁজি এদিক ওদিক সুগন্ধের উত্স
বাবার কাদামাখা হাতে মায়ের ঠোঁটে লেগে থাকা আদর
আমার সমস্ত শরীরে জেগে ওঠে
প্রতি জোছনার নিমগ্ন মধ্যরাতে।
