তুমিই পারতে

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪১

শেলী সেনগুপ্তা

 

প্রতি দহনেই নিরস্ত্র থেকেছি

পোড়াতে পারিনি নিজেকেই,

 

শরীর পোড়ানোর শীত নামলেও

যোগ দিইনি মৃতদের উত্সবে,

 

এখন বিবিধ শস্যের

আগমনী বার্তায়—

ভস্ম করেছি নিজেকে

একান্তই তোমার পৌরহিত্যে,

 

অথচ তুমিই পারতে

বসন্ত গানের কোষাঞ্জলিতে

বদলে দিতে দৃশ্যপট,

 

এখন তুমি চাঁদ ও মেঘের লুকোচুরিতে

ঋতুবদলের ছবি আঁকছো,

নিরোর বাঁশিতে সুর তুলে...