দখলমুক্ত হলো বৈরাণ নদীর সংযোগ খাল

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৫০

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বৈরাণ নদীর সংযোগ খালটি অবশেষে দখলমুক্ত হলো। বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলা প্রশাসন ভুয়ারপাড়া খালের উত্সমুখে দেওয়া বাঁধ কেটে পানি চলাচলের ব্যবস্থা করে। এ সময় গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, ওসি মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জানান, খালটি নিম্নাঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। অথচ এটি বন্ধ করে কৃষকদের ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল।