ডিজিটাল মুদ্রা প্রচলনের কথা ভাবছে ইংল্যান্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:০৭

 

ব্যাংক অব ইংল্যান্ড ও যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় ডিজিটাল মুদ্রা প্রচলনের কথা ভাবছে, এজন্য সম্ভাব্যতা যাচাইয়ে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। গৃহস্থালি ও ব্যাবসায়িক লেনদেনের জন্য ব্যাংক থেকে ইস্যু করা এ ডিজিটাল মুদ্রা প্রতিস্থাপন না করে বরং নগদ অর্থ ও ব্যাংক আমানতের পাশাপাশি উপস্থিত থাকতে পারে। সম্প্রতি দেশটিতে নগদ অর্থের লেনদেন কমা ও ডেবিট কার্ডেও পেমেন্ট বাড়ায় এ ধরনের চিন্তা করছে বিশ্বের সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক।