করোনা ভাইরাস, বসন্তকালীন শৈত্যপ্রবাহ ও শীতের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরদেও জন্য ১০০ কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার কোটি টাকার বেশি। এর মাধ্যমে তাদের খাজনা মওকুফসহ সরকারি দায়বদ্ধতা ঋণ ও রাষ্ট্রীয় ভর্তুকি রয়েছে। এর বাইরে স্থানীয় সরকারের জরুরি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ ও আর্থিক সুবিধা দেওয়া হবে। এবার এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
