যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উন্নয়নের শীর্ষস্থল সিলিকন ভ্যালির আদলে অ্যালগরিদম হিল নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এ প্রকল্প গড়ে তুলতে দেশটি ১২০ কোটি ডলার ব্যবহার করবে। ৮৮৮ হেক্টর জুড়ে এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো চালকবিহীন বিমান ও ন্যানো স্যাটেলাইট তৈরি করা। প্রকল্পটির প্রস্তুতের মেয়াদ ধরা হয়েছে ১১ বছর। এ প্রকল্পের মাধ্যমে দেশটি ডিজিটাল প্রযুক্তিতে উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়। —নাঈমা সুলতানা
