আল আমিন হোসেন আসিফ সাড়ে চার বছরের শিশু। তার হার্টে ছিদ্র পাওয়া গেছে। শিশুটির হার্টের দুটি ভাল্বও ঠিকমতো কাজ করছে না। তার ওপর হার্টের রক্তনালী শুকিয়ে গেছে। সে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের ডা. মো. তারিকুল ইসলামের অধীনে চিকিত্সারত। আসিফকে বাঁচাতে জটিল ও ব্যয়সাপেক্ষ অপারেশনের পরামর্শ চিকিত্সকদের। চিকিত্সার জন্য আসিফকে ভারতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। কিন্তু স্বল্প বেতনে ঢাকার প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিরত আসিফের বাবার পক্ষে ছোট্ট সন্তানটির ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ছে। তার পরিবারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৬৭২-৮৩৮৬০৬ (আসিফের বাবা), বিকাশ:০১৬৭২-৮৩৮৬০৬, ০১৬৭৩-৫৬৩৫৫৬, ব্যাংক অ্যাকাউন্ট:রুমানা আক্তার পলি, জনতা ব্যাংক, নাজিমুদ্দিন রোড শাখা, ঢাকা, অ্যাকাউন্ট নং- ০২৩৪০৩১০০৬২২১২।
