চাটমোহর (পাবনা) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে চলছে সরকারঘোষিত বিধিনিষেধ। এ সময় পণ্যবাহী পরিবহন ছাড়া সব যানবাহন বন্ধ থাকায় চাটমোহরে বেপেরোয়া গতিতে চলাচল করছে মাটিবাহী ট্রলি। এতে ভোগান্তিতে পড়ছেন জরুরি কাজে বের হওয়া পথচারীরা। আবার এসব গাড়ির জন্য নষ্ট হচ্ছে উপজেলার সড়কগুলো। স্থানীয়রা জানায়, এসব গাড়ি স্থানীয় ইটভাটাগুলোর মাটি ও ইট পরিবহন করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, জমি ও ইটভাটার মালিকরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা লঙ্ঘন করছে। মাটি কাটার ফলে পরিবেশ হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
