রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রায়গঞ্জে ডোবার পানিতে ডুবে আয়েশা মণি (৫) ও হামজেলা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা মণি ঐ গ্রামের আবুল হাশেমের মেয়ে ও হামজেলা বেঙনাই মাঝপাড়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, দুই শিশু বাড়ির পেছনে খেলতে গিয়ে ডোবায় পড়ে তলিয়ে যায়। পরে স্বজনেরা শিশু দুটিকে উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মরদেহ প্রাথমিক সুরতহাল করে আইনিপ্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
