তরুণ আবৃত্তিশিল্পী মহিউদ্দিন শামীমের ‘অভিমানী প্রহরে স্বপ্নের কোলাহল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান আজ শনিবার রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন- ‘প্রথম পূজা’সহ রবীন্দ্রনাথ ঠাকুরের দু’টি কবিতাটি, জীবনানন্দ দাশের ‘অন্ধকার’, শামসুর রাহমানের ‘বুক তার বাংলাদেশের হূদয়’, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ‘ইশতেহার’, আবুল হাসানের ‘কুরুক্ষেত্রে আলাপ’, নির্মলেন্দু ‘গুণের আমাকে কী মাল্য দেবে’সহ মোট ১৪টি কবিতা।
মহিউদ্দিন শামীম ‘কিউট চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে ২০০৯’ প্রতিযোগিতায় সেরা তরুণ আবৃত্তি শিল্পী নির্বাচিত হন। বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনে রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষের অনুষ্ঠানে তিনি আবৃত্তি পরিবেশন ও উপস্থাপন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি বিষয়ক বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন।
