এক হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:১৩

রাজধানীর মোহাম্মদপুর থেকে ১ হাজার ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন নুরুল আফসার, হাসনা হেনা, আবুল বাশার ও ফোরকান। র্যাবের ভাষ্য তারা সবাই মাদক ব্যবসায়ী। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটককৃতদের শরীর তল্লাশি করে পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ১ হাজার টি ইয়াবা ছিল।