১ বাট্টার হারের প্রয়োজন হয় কেন?
ক. নগত প্রদান প্রাক্কলন করতে
খ. মূলধন বাজেট প্রস্তুত করতে
গ. প্রকল্পের আয় - ব্যয় নির্ণয় করতে
ঘ. নগদ প্রবাহকে বর্তমানমুল্যে রূপান্তর করতে
২. প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সবসময় সমান হওয়াকে কী বলে?
ক. ঝুঁকি বহুল আয় খ. প্রকৃত আয়
গ. ঝুঁকি মুক্ত আয় ঘ. অর্জিত আয়
৩. y কোম্পানি তাদের ৫ বছর আয় ও ঝুঁকি গণনা করে দেখল গড় চলকে ব্যবধানের বর্গের যোগফল ৪৬২। কোম্পানিটির আদর্শ বিচ্যুতি কত হবে।
ক. ১১.৭৫% খ. ১১.৫%
গ. ১০.৭৫% ঘ. ১০.৫%
৪.কাদের তারল্য ঝুঁকি বেশি?
ক.সাধারণ শেয়ার হোল্ডার
খ.অগ্রাধিকার শেয়ার হোল্ডার
গ.বন্ড ডিজেস্টার হোল্ডার
ঘ.বিভিন্ন বিলসমূহ
৫.নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কি বলে?
ক. প্রারম্ভিক বিনিয়োগ খ. নগদ বহি:প্রবাহ
গ. মোট চলতি ব্যয় ঘ. অবচয়
৬ নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয় —
i. চলতি খরচ ii. ক্রয় অনুমান iii. স্থায়ী খরচ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
৭.প্রকল্প থেকে আগত আন্ত:প্রবাহ সমান না হলে কোনটি ব্যবহার করে পে-ব্যাক সময় নির্ণয় করা হয়?
ক.নগদ আন্ত:প্রবাহ খ.ক্রমযোজিত
গ.নগদ প্রবাহ ঘ.বিনিয়োগ
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও;
এনা এন্টার প্রাইজ একটি প্রকল্পে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে, যা থেকে আগামি ৫ বছর নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৪০,০০০,৬০,০০০,৫০,০০০,৪০,০০০ ও ৬৫,০০০ টাকা। পে-ব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয়।
৮.প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
ক. ৩ বছর খ. ৩ বছর ৬মাস
গ.৪ বছর ৬মাস ঘ. ৫বছর
৯. প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো—
i সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয় নি।
ii বিনিয়োগকৃত টাকার সময়মূল্য বিবেচিত হয় নি
iii লাভের কোনো নির্দিষ্ট হার নেই
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ.i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০.ব্যাংক তহবিলের প্রাথমিক ও প্রধান উত্স হচ্ছে-
ক. আমানত খ. সংরক্ষিত তহবিল
গ. পরিশোধিত মূলধন ঘ. ধার গ্রহণ
১১.ব্যাংক আমানতকারিদের যে হারে সুদ প্রদান করে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার চেয়ে অধিক হারে সুদ আদায় করে, এ অতিরিক্ত সুদ ব্যাংকের—
ক. ঋণমঞ্জুর বাবদ আয়
খ. কমিশন বাবদ আয়
গ. মধ্যস্থতার মুনাফা
ঘ.কার্য পরিচালনাগত আয়
নিচের উদ্দীপকটি পড়ে ১২-১৩ নং প্রশ্ন এর উত্তর দাও;
সুমন ১২% চক্রবৃদ্ধি হারে ৮ বছরের জন্য একটি প্রকল্পে ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে। তিনবছর পর অন্য একটি লাভজনক প্রকল্পের সন্ধান পেয়ে আগের প্রকল্প থেকে তার বিনিয়োগ উঠিয়ে নিল। নতুন প্রকল্পটি ১৩% সরল হারে ৫ বছরের জন্য মুনাফা প্রদান করবে।
১২ সরল সুদ নির্ণয়ের সূত্র কোনটি?
ক. I=pnr খ. p=Inr
গ. r=pnI ঘ. n=pIr
১৩. তিন বছর পর সুমন প্রকল্প থেকে কত টাকা পেয়েছে?
ক. ১,০০,০০০ টাকা খ. ১,১২,০০০ টাকা
গ. ১,০২,০০০ টাকা ঘ. ১,০৮,০০০ টাকা
১৪.প্রথম প্রকল্প থেকে অর্থ উঠিয়ে দ্বিতীয় প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের কারণে -
i সুমনের সুযোগ্য ব্যয় হবে ৮৩,৬৯৭ টাকা
ii দ্বিতীয় প্রকল্পের ভবিষত্ মূল্য হবে ১,৯২,৭৮৮ টাকা
iii মোট সুদ আয় হবে ১,১২,৯২৮ টাকা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
