তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবার সুরক্ষা বিবেচনায় রেখে লকডাউন চলাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হোম ডেলিভারি সুবিধা চালু করেছে। দেশব্যাপী লকডাউনে চললেও স্মার্টফোনের প্রয়োজনীয়তা বেড়েছে এবং ব্যবহারকারীরা ঈদের আগে নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী। তাই প্রয়োজনকে মাথায় রেখে রিয়েলমি হোম ডেলিভারি সেবা চালু করেছে যাতে গ্রাহকেরা রিয়েলমির স্মার্টফোনগুলো কিনতে পারেন এবং বাড়ি থেকে বাইরে না বেরিয়েই তাদের দোরগোড়ায় পেতে পারেন পছন্দের স্মার্টফোন। গ্রাহকেরা রিয়েলমি সি১১, সি১২, সি১৫, সি১৭, নারজো ৩০এ এবং সমপ্রতি বাজারে আসা সি২১ এবং ৮ প্রো হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসেই পাবেন।
হোম ডেলিভারির জন্য এই লিঙ্কে https://realmebd.com/brandshop/ ভিজিট করুন এবং রিয়েলমির প্রতিটি আউটলেটের নাম্বার লিঙ্কে দেওয়া আছে। তার মানে, হটলাইন থেকে কিংবা সরাসরি আউটলেটে ফোন করে দুইভাবেই আপনি পাবেন হোম ডেলিভারি সেবা। এই সেবার জন্য কোনও অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।
