রঙ্গরস

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৯:৫০

এক কাদি কলা নিয়ে হেঁটে যাচ্ছিল এক লোক। পেছন-পেছন আসছিল এক ভিখারি। কোলে একটি বাচ্চা। সে তার বাচ্চাকে একটু পরপর চিমটি কাটছিল আর বাচ্চাটি কেঁদে উঠছিল।

: কী ব্যাপার, তোমার বাচ্চা কাঁদছে কেন?

: কলা খাবার চায়।

লোকটি একটা কলা দিয়ে বলল, এই নাও, তোমার বাচ্চার কান্না থামাও।

একটু পর বাচ্চাটি আবার কেঁদে উঠল।

: কী ব্যাপার, এখন আবার কাঁদছে কেন?

: জাতের স্বাভাব, মায়ে না খাইলে খায় না।