মালিকা আল রাজী
আজ ১৭ নভেম্বর ডক্টর মালিকা কলেজের প্রতিষ্ঠাতা, দানশীল, মহীয়সী নারী, বিশিষ্ট শিক্ষাবিদ ও মহিলা বিজ্ঞানী ড. মালিকা আল রাজীর ১৮তম মৃত্যুবার্ষিকী। তিনি দীর্ঘদিন ইডেন গার্লস কলেজ, ঢাকায়, রসায়ন বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। অবসর গ্রহণ করে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে ডক্টর মালিকা কলেজ প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মো. মুজিবুর রহমান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সন্তান স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মুজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য তার বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
