জামালপুর প্রতিনিধি
ইসলামপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে আসলাম হোসেন নামে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে উপজেলার কুলকান্দি ঘাট থেকে মুরাদাবাদ, শশারিবাড়ী ঘাট পর্যন্ত যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যমুনা নদী থেকে বলগ্রেড মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় তাকে আটক ও পরে জরিমানা করা হয়। এ সময় ড্রেজার মেশিনটিকে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করা হবে সেখানেই এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
