কসবায় গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ভারতীয় গাঁজাসহ সোহাগ সরকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার কুটি ইউনিয়নের বাইসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত প্যাকেটে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর ভুঁইয়া জানান, উপজেলার বাইসার গ্রামবাসী সিএনজিতে চোর-ডাকাত তল্লাশি করার সময় গাঁজা পাচারকারী সোহাগ পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গাঁজাসহ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।