করোনায় রাঙ্গামাটিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০২

বাংলাদেশ সেনাবাহিনী গতকাল রবিবার রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে গরিব ও দুস্থ ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে। এছাড়া কাপ্তাই জোনের ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই এ ২৫ জন গরিব ও দুস্থের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে। করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দুর্গম পাহাড়ি পথ হেঁটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পৌঁছে দিচ্ছে খাদ্য সহায়তা। যাতে মানুষ খাদ্য সংকটে না পড়ে। সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। —আইএসপিআর