সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে গুগোল
গুগোল দিচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের সুযোগ। এই ইন্টার্নশিপটির সময়কাল ১২-১৪ সপ্তাহ। কম্পিউটার সায়েন্স বিভাগে পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে (সি/সি++, জাভা, পাইথন) দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ সময় :৮ ফেব্রুয়ারি ২০১৯
বিস্তারিত :https://careers.google.com/jobs/results/5702775423696896-software-engineering-intern-phd-summer-2019
কমিউনিটি বিজনেস ট্রেড আপ প্রোগ্রামের অনুদান
১০,০০০ পাউন্ড পর্যন্ত অনুদান দিচ্ছে যুক্তরাজ্যের কমিউনিটি বিজনেস ট্রেড আপ প্রোগ্রাম। এরমধ্যে ১৩০টি কমিউনিটি ব্যবসাকে সহায়তা করেছে কমিউনিটি বিজনেস ট্রেড আপ প্রোগ্রাম। প্রোগ্রামটির প্রথম ব্যাচের কমিউনিটি ব্যবসাগুলো প্রথম বছরেই ৯২% আয় বৃদ্ধি করে। ইংল্যান্ডের ৭টি এলাকা থেকে এই প্রোগ্রামটি পরিচালিত হয়ে থাকে। প্রোগ্রামটি মূলত ফান্ডিং এবং মেন্টরিংয়ের মাধ্যমে সহায়তা করে থাকে। বিক্রয়ের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি করতে চায় এমন কমিউনিটি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ প্রোগ্রামটিতে আবেদন করতে পারবে। মূলত অঞ্চলভিত্তিক বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান যারা স্থানীয় জনগণের সুবিধার্থে ব্যবসা করে থাকে এবং স্থানীয় বাসিন্দাদের ওপরে বিস্তর প্রভাব রাখে, তারাই এ প্রোগ্রামটিতে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ সময় :১৪ ফেব্রুয়ারি ২০১৯
বিস্তারিত :https://www.the-sse.org/courses/community-business/
সায়েন্স অ্যাট লিউভেন মাস্টার্স প্রোগ্রামে বৃিত্তর সুযোগ
সায়েন্স অ্যাট লিউভেনের বিজ্ঞান অনুষদ এবং এর অ্যালুমনি অ্যাসোশিয়েশন যৌথভাবে মেধাবীদের জন্য সায়েন্স অ্যাট লিউভেন বৃহত্তর আয়োজন করছে। রসায়ন, ভূগোল, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা এ কার্যক্রমে আবেদন করতে পারবে। এ প্রোগ্রামটির বাত্সরিক বৃত্তির পরিমাণ ১০ হাজার ইউরো। অধিকাংশ মাস্টার্স প্রোগ্রাম দুই বছরব্যাপী হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথম বছরের ফলাফল বিবেচনা করে পরবর্তী বছর বৃত্তি দেওয়ার বিষয়টি বিবেচিত হবে। আবেদনকারীকে অবশ্যই একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলরস ডিগ্রি অর্জন করতে হবে।
আবেদনের শেষ সময় :১৫ ফেব্রুয়ারি ২০১৯
বিস্তারিত :https://wet.kuleuven.be/english/scienceatleuvenscholarship
