হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠনে অনিয়ম, অস্বচ্ছতা, অপ্রয়োজনী বাঁধ নির্মাণের বরাদ্দ বাতিলসহ নানা অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। মঙ্গলবার বিকাল ৩টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জের সুধীজনদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুর মজিদ খসরু, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনকে বার বার বলার পরও প্রশাসন কোনো কর্ণপাত করছে না। তারা তাদের সুবিধা মত কাজ করছে। যার কারণে বাঁধ নির্মাণের শুরুতেই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা শঙ্কিত যে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা যাবে কি না। আর আবারো যদি তাদের গাফিলতির জন্য একমাত্র ফসল পানির নিচে চলে যায় তাহলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করব।