লক্ষ্মীছড়ি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

লক্ষ্মীছড়ি কলেজে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, থানার অফিসার ইনচার্জ আ: জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী মর্তুজা চৌধুরী। বর্তমানে কলেজে প্রথম বর্ষে ১৭৬ জনসহ মোট শিক্ষার্থী সংখ্যা দুই শতাধিক। পরে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।