শাশুড়ি খুনের ঘটনায় জামাই আটক!

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৬

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের উত্তর সতিঝিরগ্রামে গফুরুন বেগম (৫৫) নামে এক মহিলা খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে মহিলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শ্বাশুড়ি হত্যায় মেয়ের জামাই জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ জামাই মাহমুদ মিয়াসহ ৫ জনকে আটক করেছে।

শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।