ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: হেফাজত নেতাসহ গ্রেফতার ১০

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:১৪

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতের জেলা সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খানকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক মুফতি জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদরাসা আশপাশের বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষককে নিয়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। এ সময় সে এবং তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র-শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়।

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ জন গ্রেফতার 

হেফাজতে ইসলামের ডাকা হরতালে পুড়িয়ে দেওয়া হয়েছে ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’। ছবি: সংগৃহীত

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও ৯ জন হেফাজত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এখন পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫ টি মামলায় ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।

ইত্তেফাক/এএএম