সোয়ারী ঘাটে মাছের আড়তে ১৪শ কেজি জাটকা জব্দ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৯:০০

রাজধানীর চকবাজারে সোয়ারীঘাটের মাছের আড়তে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৪শ কেজি জাটকা জব্দ করেছে। সোমবার সকালে কোস্টগার্ডের পাগলা স্টেশনের একটি টিম এই অভিযান চালায়। 

কোস্টগার্ড সদর দপ্তরের লে. কমান্ডার আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময় সোয়ারী ঘাট মাছের পাইকারি বাজার থেকে আনুমানিক ১৪শ কেজি (৩৫ মণ) জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদেও মাঝে বিতরণ করা হয়। 
ইত্তেফাক/এমএএম