দিন দিন ভারতে ভয়াবহ রূপ ধারণ করছে করোনা। আক্রান্তের সংখ্যায় একদিনে সাড়ে তিন লাখের গন্ডি পার করলো দেশটি।বাড়ছে অক্সিজেন, বেডের চাহিদা। এই বিপর্যয়ে সাহায়্যের হাত বাড়িয়ে দিলেন গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।
গুগল সিইও সুন্দর পিচাই টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করে জানালেন, “ভারতে ক্রমাগত বেড়ে চলা করোনা সংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এই ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। একাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।”
I am heartbroken by the current situation in India. I’m grateful the U.S. government is mobilizing to help. Microsoft will continue to use its voice, resources, and technology to aid relief efforts, and support the purchase of critical oxygen concentration devices.
— Satya Nadella (@satyanadella) April 26, 2021
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইট করে বলেন যে, “ভারতের করোনা পরিস্থিতি হৃদয় বিদারক। বিপর্যস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এই বিপর্যয়ে সমস্ত রকমের চিকিৎসা সংক্রান্ত ত্রাণ পৌঁছে দিতে যতরকমের সহযোগিতা প্রয়োজন সবটাই করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতের জন্য অক্সিজেন কনসেন্ট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করবে মাইক্রোসফট”।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। এখনও পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩ জন।
ইত্তেফাক/এএইচপি
