সেহরিতে সবজির দুই পদ

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০০:০৬

সেহরিতে কম তেল ও মসলায় রান্না করা সবজির দুই পদের রেসিপি দিয়েছেন আলভী রহমান শোভন

দই আনাজ

উপকরণ :৫/৬ ধরনের সবজি কিউব করে কাটা ২ কাপ, পাঁচফোঁড়ন ১/২ চা চামচ, আস্ত শুকনো মরিচ ২টি, তেজপাতা ২টি , আদা বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, টক দই ১/৪ কাপ, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ১/২ কাপ ।

প্রণালি :প্যানে তেল গরম করে পাঁচফোঁড়ন, আস্ত শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে ফোঁড়ন দিন। আদা বাটা এবং জিরা বাটা দিয়ে নেড়ে সবজিগুলো দিয়ে দিন। গোলমরিচ গুঁড়া এবং লবণ ছড়িয়ে ভালোভাবে নাড়ুন। সামান্য পানি দিয়ে সবজি সিদ্ধ হতে দিন। সবজি ৮০ ভাগ সিদ্ধ হয়ে এলে ফেটানো টক দই দিয়ে চিনি ছড়িয়ে দিন। হয়ে এলে চুলা বন্ধ করে পরিবেশন পাত্রে ঢালুন।

স্টার ফ্রাই বক চয়

উপকরণ :বক চয় ২টি, রসুন কুঁচি ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ।

প্রণালি :বক চয় ভালো করে ধুয়ে পাতা আলাদা করে নিন। প্যানে তেল গরম করে রসুন কুঁচি ও চিলি ফ্লেক্স দিয়ে হালকা নেড়ে বক চয় দিন। ভালো করে নেড়ে লবণ ছড়িয়ে দিন। আরও ৩ মিনিট নেড়ে নিয়ে ওয়েস্টার সস ছড়িয়ে আবারও নেড়ে চুলা বন্ধ করুন।