অঞ্জন’স-এর এবারের ঈদ আয়োজন ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে। এতে রয়েছে ইসলামিক, জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ। এবারের ঈদ আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার কামিজ ওড়না ও বিভিন্ন ধরনের টপস। ছেলেদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, টি-শার্ট ও শেরোয়ানি। শিশু-কিশোরদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। পোশাক ছাড়াও বিভিন্ন রকম গহনা, হোমটেক্সটাইল ও গিফট আইটেম থাকছে এবারের আয়োজনে। অঞ্জন’স-এর সকল শাখার পাশাপাশি অনলাইনেও (www.anjans.com) পাওয়া যাবে এসব ঈদ আয়োজন।
