লা রিভ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৩২

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ঈদ ফ্যাশনের নতুন আয়োজন। নারী, পুরুষ, শিশু ও নবজাতক— সবার জন্য তৈরি এই কালেকশনটির নাম দেওয়া হয়েছে ‘লা রিভ ঈদ কালেকশন ২০২১’ । লা রিভের ফেব্রিক কালেকশনে এবার নতুন যোগ হয়েছে লেস, সাটিন ব্যাকড ক্রেপ, গ্লিটার টুল্যে, স্ট্রেচ ফেইলি, ভেলভেটিন, প্রিন্টেড নিটেড মেশ, ভিসকোস সাটিন ও ভিসকাস সিল্ক ফেব্রিক।  পরিবারের সবার পোশাকের নতুন ঈদ কালেকশনটি ইতিমধ্যে পৌঁছে গেছে লা রিভের সব আউটলেটে।