মাত্র ৬০ থেকে ৮০ পয়সায় মিলছে এক লিটার নিরাপদ খাবার পানি। এজন্য সুইসকনটাক্ট বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের পাঁচ স্থানে তৈরি করা হয়েছে নিরাপদ খাবার পানির এটিএম বুথ। এই বুথগুলার প্রত্যেকটির উত্পাদন ক্ষমতা ঘণ্টায় ১ হাজার লিটার। স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পদক্ষেপ ও করণীয়সমূহ বাস্তবায়নের আওতায় সুজলা প্রকল্পের পথচলা শুরু হয় ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর।
