জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী উম্মে খায়ের সাইফার হত্যাকারী মোটরসাইকেল চালককে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন হয়েছে। আগরপুর স্কুল সড়কে আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা বেগমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষািকা, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। গত ২৭ জানুয়ারি সকালে ওই এলাকার বাসিন্দা বরিশাল শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারী আবুল খায়েরের মেয়ে উম্মে খায়ের সাইফা বাড়ির পাশের রাস্তায় বের হলে গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের রায়হান বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সাইফাকে চাপা দেয়। শিশুটিকে চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
ভূয়া প্রশ্নপত্র সরবরাহকারী
চক্রের দুই সদস্য আটক
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আবারো সক্রিয় হয়ে উঠেছে ভূয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্র। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভূয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
উপজেলা পর্যায়ে তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা। মঙ্গলবার নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অ্যাসোসিয়েশন ফর রাইটর্স এন্ড পিচ (এআরবি)’র সহযোগিতায় মেলার আয়োজন করে সোস্যাল আপলিফটমেন্ট ভলান্টারি অর্গানাইজেশন (এসইউডিও)। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আখতার হোসেন, সনাক বরিশাল জেলার সভাপকি প্রফেসর শাহ সাজেদা, এআরবির কনসালটেন্ট সিহাব উদ্দিন সিকদার প্রমুখ। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।
