নাটোরে তিন সংগঠনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২৮

নাটোরের স্থানীয় পর্যায়ের তিনটি বেসরকারি সংগঠনের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফরমস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের কার্যক্রম বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার বিকালে শহরের স্টেশন রোডে কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) সম্মেলন কক্ষে সিআরসি সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ গোলাম রাব্বি। উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর নিলুফার আক্তার বানু, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেঁটর অমর ডি কস্টা, তিন সংগঠন যথাক্রমে চলন্তিকা গণপাঠাগারের সেক্রেটারি মোঃ শিবলী সাদিক, স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভিন আক্তার, উত্তরা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ফারুক আহমেদ প্রমুখ।