সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২৯

ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ

দিবসের কর্মসূচি সম্পন্ন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জে পুরস্কার বিতরণী অনু্ঠানের মধ্য দিয়ে সলঙ্গা বিদ্রোহ দিবসের তিন দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে মঙ্গলবার। দিবসটি উপলক্ষে সলঙ্গায় আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগার, সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি, রায়গঞ্জের বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজ, উল্লাপাড়ার তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়, তর্কবাগীশ মহিলা মাদ্রাসা, বিদ্রোহী সলঙ্গা ও সলঙ্গা ফোরাম পৃথক পৃথকভাবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৯২২ সালের ২৭ জানুয়ারি ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে রায়গঞ্জের সলঙ্গা হাটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। অসহযোগ আন্দোলনে বিলেতি দ্রব্য বর্জনের কর্মসূচিতে প্রায় ১২শ প্রতিবাদী মানুষ ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলিতে ওইদিন নিহত হন। নিহতদের লাশের সাথে আহত সংজ্ঞাহীনদেরও উঠিয়ে নিয়ে ব্রিটিশ পুলিশ সিরাজগঞ্জের রহমতগঞ্জে গণকবর দেয়।

ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা 

কুষ্টিয়া প্রতিনিধি মঙ্গলবার কুষ্টিয়ায় ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের আয়োজনে স্টেডিয়ামের হলরুমে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোহেল সুলতান জুলকার। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার গোলাম জীন আসমাউল হুসনা ও বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল হান্নান। বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক ওমর ফারুক, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম প্রমুখ।

ধানের ব্লাস্ট রোগ দমনে কৃষক সতর্ককরণ সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালের বৈলর বাঁশকুড়ি গ্রামে সোমবার কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্যোগে ধানের ব্লাস্ট রোগ দমন বিষয়ে কৃষক সতর্ককরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ কৃষক ও মুক্তিযোদ্ধা মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি প্রযুক্তি কেন্দ্র, ত্রিশাল এর পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়। সভায় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. চাঁন মিয়া প্রমুখ।

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা মঙ্গলবার বিকালে ফুলবাড়িতে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্ত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এপির সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কামাল ইউ এ চৌধুরী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এপি ম্যানেজার স্বপন সিংয়ের সভাপতিত্বে এবং শিক্ষিকা শরিফা আক্তারের সঞ্চালনায় আয়োজিত কর্মশালার সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কামাল ইউ এ চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া প্রমুখ।

‘বৈচিত্র্য, আন্তনির্ভরশীলতা ও বহুত্ববাদ’ শীর্ষক সংলাপ 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা উপজেলায় এনজিও বারসিক এর আয়োজনে মঙ্গলবার ‘বৈচিত্র্য, আন্তনির্ভরশীলতা ও বহুত্ববাদ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বি.আর.ডি.বি হলরুমে সাংবাদিক মো. জাফর উল্ল­াহর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বারসিক এলাকার সমন্বয়কারী মো. অহিদুর রহমান, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, গণমাধ্যমকর্মী মো. কামাল পাশা প্রমুখ।

কামারখালী কেএস ইউ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল অফিস বাবেকরগঞ্জের কামারখালী কেএস ইউ মাধ্যমিক বিদ্যালয় ও কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রবিবার অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রধান অতিথি মো. মইদুল ইসলাম বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধূলা করা প্রয়োজন। মনকে সতেজ, কর্মচঞ্চল ও উজ্জীবিত করতে খেলাধূলা প্রয়োজন। ক্রীড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভালোভাবে পড়াশুনা করবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. মানিকহার রহমান। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও কামারখালী কেএস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সহিদুল ইসলাম হাওলাদার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. মিজানুর রহমান আরজু, সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম ওলি, মো. জিল্লুর রহমান মিয়া, সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, মো. জাহিদুর রহমান প্রমুখ।