>> মিঠু মোস্তাফিজ
দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ পহেলা মে ২৮ বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। চলমান কোভিড ১৯ মহামারির কারণে এবার সংগঠনটি বরাবরের মতো কোনো উত্সবের আয়োজন করবে না। দে-ছুট’র প্রতিষ্ঠাতা চিফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম জানিয়েছেন, প্রতিষ্ঠা উত্সব করার বদলে আমরা যথাসাধ্য দুস্থদের সহায়তা করার চেষ্টা করব। তিনি বলেন, ‘দে-ছুট শুধুমাত্র একটি ভ্রমণ সংগঠনই নয়, পাশাপাশি এর ভ্রমণ বন্ধুরা সংগঠনটিকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গেও জড়িয়ে রেখেছেন। দেশ ও জনগণের প্রতি রয়েছে দে-ছুট ভ্রমণ সংঘের বিশেষ দায়িত্ব। ‘দে-ছুট’ অলাভজনক ভ্রমণ সংগঠন হিসেবে পরিচালনা ও এর পক্ষ হতে জাতীয় গণমাধ্যমগুলোতে দেশের নানান প্রান্তের নয়নাভিরাম দর্শনীয় স্থানসমূহ নিয়ে ভ্রমণ গল্প লেখনির মাধ্যমে পর্যটনশিল্প বিকাশে প্রায় একদশক ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো মেঘ-পাহাড়ের মিতালী প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়নাভিরাম সাজেক। দে-ছুট’র বন্ধুরা গণমাধ্যমকর্মী ও ভ্রমণ পিপাসুসহ দেশবাসীকে পহেলা মে ২৮ বছরে পদাপর্ণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে দোয়া চেয়েছেন—যেন সংগঠনটি ভবিষতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।
