সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার এক দিন পর সোমবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, রবিবার দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মধ্যপাড়া গ্রামের মৃত খালেক মাতুব্বরের ছেলে কোহিনুর মাতুব্বর শিশুটিকে বাড়িতে একা পেয়ে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি চিত্কার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসলে কোহিনুর পালিয়ে যায়। এ ব্যাপারে সদরপুর থানার এসআই সঞ্জয় বিশ্বাস বলেন, আসামি পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
