কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
চলমান করোনা পরিস্থিতি এবং লকডাউনের ফলে সাধারণ নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান প্রায় বন্ধ হয়ে যায়। কাজকর্ম না থাকায় গরিব ও দুস্থ মানুষের দুর্দশা বাড়তে থাকে। এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় কাপ্তাই বানৌজা শহিদ মোয়াজ্জম ঘাঁটি। ঘাঁটির পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এর পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বিএনএফডাব্লিউএ কাপ্তাই শাখার পক্ষ থেকেও গরিবের মধ্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
