৩০ এপ্রিলেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:১৭

স্পোর্টস রিপোর্টার

লকডাউনে পরিস্থিতি যেমনই হোক বাফুফের লিগ কমিটি সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা ৩০ এপ্রিল প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের খেলা শুরু করবে। এই চিন্তা মাথায় রেখেই গতকাল বাফুফে থেকে আবারও জানিয়েছে ৩০ এপ্রিল খেলা শুরু হবে।

করোনার কারণে পরিস্থিতি ভালো না হলেও লিগের খেলা আয়োজনে কোনো সমস্যা নেই বলে মনে করছে লিগ কমিটি। তারা জানিয়েছে আজ খেলার ফিকশ্চার ঘোষণা করবে। খেলা হবে দর্শকশূন্য মাঠে। কোভিড টেস্ট করে খেলা হবে এবং রেফারিরাও একই নিয়মের মধ্যে থাকবেন। খেলা না হলে সবচেয়ে ক্ষতি হবে খেলোয়াড়দের। তাদের শারীরিক ক্ষতিটা পূরণ করা যাবে না। বিশ্ব ফুটবলে সব দেশেই খেলা চলছে।