বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর, ঢাকা সেনানিবাসের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গত রবিবার ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গণে শেষ হয়। এতে ভাষা শহীদ আবুল বরকত হাউস চ্যাম্পিয়ন এবং ভাষা শহীদ আব্দুস সালাম হাউস রানার্স আপ হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন সারাহনাজ কমলিকা জামান। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোকসেদ আলীসহ অন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবর আইএসপিআর এর
