তারাকান্দায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৪:০২

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর উজির কোনা গ্রামের অটোরিকশাচালক শহীদুল ইসলাম শহীদ (৩৩), রামনগর গ্রামের খলিল মিয়া (৩২) এবং আলমপুর গ্রামে মাসুম (২৮)।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাফিজুর রহমান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে দুর্গাপুর যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন।

তিনি আরও জানান, আহত দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর