ইসলামপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৫:৫৯

জামালপুরের ইসলামপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় সজীব (১৮) নামের এক ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্ত সজীব উপজেলার নোয়ার পাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের হুমায়ুন কবীর চাকলাদারের ছেলে। জানাযায়, নোয়ারপাড়া ইউনিয়নের বৌশেরগড় এলাকায় যমুনা নদীর দূর্গমচরে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধীর বাবা গত ২৬এপ্রিল ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ইসলামপুর জেজেকেএম গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সজীবের সাথে তার মোবাইলে পরিচয় হয়। গত শনিবার ২৫ এপ্রিল কেনাকাটা করতে ইসলামপুর শহরে আসলে প্রতিবন্ধী ঐ ছাত্রীর সাথে সজীব দেখা করে বেড়ানোর কথা বলে ৩ বন্ধু সাথে নিয়ে যমুনার নদীর ওপারে বৌশেরগড় এলাকায় নিয়ে যায়। পরে জোরপূর্বক তারা একটি ভুট্টাক্ষেতে নিয়ে সজীব তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে জনৈক মাহমুদ নামের এক ব্যক্তি এগিয়ে এলে ধর্ষকরা প্রতিবন্ধীকে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে তারা তাকে বাড়িতে নিয়ে আসে। 

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় তার বাবা মামলা দায়ের করার পর ওইদিন ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করেছি বলে জানান।

ইত্তেফাক/এমএএম